[
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 2160,
    "end_ms": 3360,
    "confidence": 0.9943320155143738,
    "text": "আসসালামু আলাইকুম, আকাশ বলছি।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 3360,
    "end_ms": 5100,
    "confidence": 0.9988245103094313,
    "text": "আজকে আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 6060,
    "end_ms": 14100,
    "confidence": 0.9964769703370554,
    "text": "আচ্ছা ভাই, আমি যদি সিম রিপ্লেসমেন্ট করি, রবি সিম, ওই সঙ্গে কি এনআইডি কার্ডটা চেঞ্জ করে নেওয়া যাবে না?"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 15180,
    "end_ms": 18720,
    "confidence": 0.9921255919241136,
    "text": "আপনি কি এনআইডি কার্ড চেঞ্জ করতে চাচ্ছেন সিম রিপ্লেস করার সময়?"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 18720,
    "end_ms": 20880,
    "confidence": 0.9854679231842359,
    "text": "আপনি ওনারশিপ ট্রান্সফার করতে হবে স্যার আপনাকে।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 22020,
    "end_ms": 26040,
    "confidence": 0.9970728139082591,
    "text": "মানে আমার আম্মুর তো বয়স হয়ে গেছে, তো ওনার নামে আছে সিমটা।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 26520,
    "end_ms": 31380,
    "confidence": 0.9517857295435828,
    "text": "তো আমি চাচ্ছি কি যে ওনার থেকে আমার ভোটার আইডি কার্ডটা ট্রান্সফার করার জন্য।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 32280,
    "end_ms": 35520,
    "confidence": 0.9842350482940674,
    "text": "জি স্যার, আপনি এটা করতে পারবেন, তবে হচ্ছে ওনারশিপ ট্রান্সফার করতে হবে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 35520,
    "end_ms": 41520,
    "confidence": 0.9788374045202809,
    "text": "সেক্ষেত্রে আপনার আম্মুকে সাথে করে যেতে হবে এবং আপনার এনআইডি কার্ড এবং আপনার আম্মুর এনআইডি কার্ড—দুটিই সাথে করে নিয়ে যেতে হবে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 41640,
    "end_ms": 42900,
    "confidence": 0.9628014781258323,
    "text": "কেমন টাকা খরচ হবে?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 44820,
    "end_ms": 47040,
    "confidence": 0.9654667526483536,
    "text": "যে ওনারশিপ চেঞ্জের জন্য কোনো ধরনের টাকা চার্জ হয় না।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 47580,
    "end_ms": 49320,
    "confidence": 0.9937357485294342,
    "text": "কোনো টাকা চার্জ হয় না?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 49440,
    "end_ms": 52200,
    "confidence": 0.9996414698403457,
    "text": "জি স্যার, কোনো ধরনের টাকা চার্জ হয় না ওনারশিপ চেঞ্জের কারণে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 53460,
    "end_ms": 55320,
    "confidence": 0.9950091013541589,
    "text": "যদি কেউ টাকা নেয় তখন?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 55380,
    "end_ms": 57060,
    "confidence": 0.9964072472519345,
    "text": "স্যার, এরকম ধরনের কোনো চার্জ করা হয় না।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 57060,
    "end_ms": 58560,
    "confidence": 0.9987487276395162,
    "text": "আপনি নিশ্চিন্তে যেতে পারেন স্যার।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 58680,
    "end_ms": 61380,
    "confidence": 0.9945101777712504,
    "text": "যদি এরকম ধরনের কেউ চার্জ করে স্যার, আপনি কমপ্লেন করতে পারবেন।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 63480,
    "end_ms": 63900,
    "confidence": 0.8595188856124878,
    "text": "তাই?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 64260,
    "end_ms": 64740,
    "confidence": 0.999920129776001,
    "text": "জি স্যার।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 65040,
    "end_ms": 70200,
    "confidence": 0.9661579971963709,
    "text": "মানে আমি সিম হচ্ছে রিপ্লেসমেন্ট করব তো, ওখানে ভাবতেছি যে তাহলে ওটাও ট্রান্সফার করে নিব।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 70320,
    "end_ms": 75780,
    "confidence": 0.9929099678993225,
    "text": "সিম রিপ্লেসের জন্য স্যার আপনার ৩৫০ টাকা খরচ হবে, কিন্তু ওনারশিপ চেঞ্জের জন্য স্যার আপনার কোনো ধরনের টাকা চার্জ হবে না।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 76920,
    "end_ms": 79500,
    "confidence": 0.9841673254966736,
    "text": "আচ্ছা, যদি করে তাহলে আমি ফোন দিয়ে জানাব।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 79560,
    "end_ms": 80100,
    "confidence": 0.9275452239172799,
    "text": "জি অবশ্যই।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 80100,
    "end_ms": 82800,
    "confidence": 0.9880246094294957,
    "text": "সঙ্গে সঙ্গে আপনি ওখানে থাকা অবস্থায় কল করতে পারবেন স্যার।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 84000,
    "end_ms": 84840,
    "confidence": 0.9447930587662591,
    "text": "আচ্ছা, ঠিক আছে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 85200,
    "end_ms": 87300,
    "confidence": 0.9881544232368469,
    "text": "আমি কি আপনাকে কাঙ্ক্ষিত সেবাটি দিতে পেরেছি স্যার?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 87420,
    "end_ms": 88620,
    "confidence": 0.971674919128418,
    "text": "হ্যাঁ, সেবা দিতে পারছি।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 88620,
    "end_ms": 90720,
    "confidence": 0.9777486423651377,
    "text": "স্যার, আপনাকে একটা রিকোয়েস্ট করব।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 90780,
    "end_ms": 91140,
    "confidence": 0.9011289676030477,
    "text": "বলেন।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 91500,
    "end_ms": 99060,
    "confidence": 0.9859391184414135,
    "text": "আমার সার্ভিসটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে স্যার, আমার কল শেষে আপনার কাছে একটা এসএমএস যাবে, যার মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামতটি জানাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 99060,
    "end_ms": 101040,
    "confidence": 0.9929688458259289,
    "text": "স্যার, আমার সার্ভিসটি ভালো লাগলে স্যার ওয়ান প্রেস করবেন।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 101280,
    "end_ms": 102840,
    "confidence": 0.9989551549608057,
    "text": "সার্ভিসটি ভালো না লাগলে স্যার জিরো প্রেস করবেন।"
  }
]