[
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 1140,
    "end_ms": 2580,
    "confidence": 0.9772813633868569,
    "text": "আসসালামু আলাইকুম, সজীব বলছি।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 2580,
    "end_ms": 4560,
    "confidence": 0.9985090295473734,
    "text": "আজকে আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 5460,
    "end_ms": 10380,
    "confidence": 0.9709243594213973,
    "text": "ভাইয়া, আমি কিছুক্ষণ আগে কাস্টমার সার্ভিসে বলছিলাম, আমার অ্যাকাউন্ট থেকে ২৭ টাকা নাই।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 11280,
    "end_ms": 12180,
    "confidence": 0.9323658272624016,
    "text": "এই নাম্বার থেকে স্যার?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 12600,
    "end_ms": 13020,
    "confidence": 0.9993888586759567,
    "text": "হ্যাঁ।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 14520,
    "end_ms": 15660,
    "confidence": 0.9653294732173284,
    "text": "দুঃখিত স্যার, সমস্যার জন্য।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 15660,
    "end_ms": 16860,
    "confidence": 0.9960227353232247,
    "text": "আমি একবার চেক করে জানাচ্ছি।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 16860,
    "end_ms": 18000,
    "confidence": 0.9966753721237183,
    "text": "কিছুক্ষণ অপেক্ষা রাখতে পারি?"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 20340,
    "end_ms": 22200,
    "confidence": 0.985284835100174,
    "text": "আমি কি আপনাকে কিছুক্ষণ অপেক্ষা রাখতে পারি?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 22620,
    "end_ms": 23340,
    "confidence": 0.9926156534088982,
    "text": "আচ্ছা, ঠিক আছে।"
  },
  {
    "speaker": "3",
    "language": "bn",
    "start_ms": 29940,
    "end_ms": 35520,
    "confidence": 0.9808138681621086,
    "text": "এখন যেকোনো ৩০ দিনের ইন্টারনেট প্যাক কিনে উপভোগ করুন ফ্রি হইচই সাবস্ক্রিপশন।"
  },
  {
    "speaker": "3",
    "language": "bn",
    "start_ms": 40680,
    "end_ms": 45360,
    "confidence": 0.9774717977552703,
    "text": "আকর্ষণীয় মূল্যে ইন্টারনেট প্যাক কিনতে ক্লিক করুন মাই রবি অ্যাপের।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 45480,
    "end_ms": 48600,
    "confidence": 0.9897754848003387,
    "text": "ধন্যবাদ স্যার, মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 48660,
    "end_ms": 53640,
    "confidence": 0.985156656697739,
    "text": "স্যার, আজকে আপনার অ্যাকাউন্ট থেকে প্রথমে কাটা হয়েছে ৯ টাকা ৭৮ পয়সা লোনের কারণে স্যার।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 53640,
    "end_ms": 58140,
    "confidence": 0.9951358222299151,
    "text": "তারপর যখন আপনি আমাদের সাথে কথা বলেছেন, তখন কাটা হয়েছে ১ টাকা ১৬ পয়সা স্যার।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 58140,
    "end_ms": 63240,
    "confidence": 0.9940351691900515,
    "text": "তারপরে আপনার অ্যাকাউন্টে একটি ভ্যালুয়েটেড সার্ভিস চালু থাকার কারণে ২৫ টাকা ২৫ পয়সা কাটা হয়েছে স্যার।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 63420,
    "end_ms": 66720,
    "confidence": 0.99972850853397,
    "text": "তারপর আপনি আমাদের সাথে আবার কথা বলেছেন, সেখানে ৯৩ পয়সা কাটা হয়েছে।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 68100,
    "end_ms": 69780,
    "confidence": 0.9356065822972192,
    "text": "তো আমার কি সার্ভিস ছিল ওটা চালু ছিল?"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 69780,
    "end_ms": 71160,
    "confidence": 0.9965871081632727,
    "text": "আমার তো কোনো সার্ভিসই চালু ছিল না।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 71160,
    "end_ms": 78300,
    "confidence": 0.9912494625130744,
    "text": "স্যার, আপনার যে সার্ভিসটি চালু রয়েছে, একটি ভ্যালুয়েটেড সার্ভিস, এই সার্ভিসের জন্য ৭ দিন পর পর, অর্থাৎ ৭ দিনে একবার ২৫ টাকা ২৫ পয়সা করে কাটা হয় স্যার।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 78660,
    "end_ms": 81300,
    "confidence": 0.9281317605213686,
    "text": "এটা কি এখন বন্ধ করে দেওয়া বন্ধ করে দিবেন তাহলে?"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 81360,
    "end_ms": 84360,
    "confidence": 0.997226313237221,
    "text": "স্যার, আপনি যখন পূর্বে কল করেছেন, সার্ভিসটি বন্ধ করে দেওয়া হয়েছে স্যার।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 84360,
    "end_ms": 85860,
    "confidence": 0.9984422651204196,
    "text": "এই মুহূর্তে আপনার কোনো সার্ভিস চালু নেই।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 85860,
    "end_ms": 88740,
    "confidence": 0.9991052289803822,
    "text": "সকল সার্ভিস বন্ধ রয়েছে, অর্থাৎ এখন থেকে আর কোনো টাকা কাটা হবে না।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 89040,
    "end_ms": 91800,
    "confidence": 0.9661210269638987,
    "text": "তবে আমি তো কোনো সার্ভিসই চালু করি না, এটা কেমনে কি আবার এটা?"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 91860,
    "end_ms": 95040,
    "confidence": 0.9925321359788218,
    "text": "স্যার, সার্ভিসগুলি গ্রাহকের পক্ষ থেকে দুই ধাপে সম্মতি নেওয়ার পর চালু করা হয়।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 95100,
    "end_ms": 101220,
    "confidence": 0.9954272324548048,
    "text": "আমি আপনাকে রিকোয়েস্ট করব, রবি থেকে যদি কোনো প্রমোশনাল কল বা এসএমএস দেওয়া হয়, সেগুলোতে প্রবেশ করবেন না, কোনো কিছু লিখে রিপ্লাই করবেন না।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 101220,
    "end_ms": 102000,
    "confidence": 0.9293340792258581,
    "text": "স্যার, ঠিক আছে ভাইয়া।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 102300,
    "end_ms": 105600,
    "confidence": 0.9092415828962583,
    "text": "এবার থেকে তাহলে যদি খালি কোনো ব্যাটাই খালি আবার ফোন দেয় আবার, তাহলে হবে আবার।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 106260,
    "end_ms": 108900,
    "confidence": 0.962054930627346,
    "text": "এবং কোনো কিছুতে রিপ্লাই বা ওকেতে ক্লিক করবেন না স্যার।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 108900,
    "end_ms": 111000,
    "confidence": 0.9975628168494614,
    "text": "তাহলে কোনো সার্ভিসও চালু হবে না, টাকাও কাটা হবে না।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 111000,
    "end_ms": 112080,
    "confidence": 0.9469596677356296,
    "text": "এবং আপনি নিজেই—"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 112500,
    "end_ms": 114300,
    "confidence": 0.9774874821305275,
    "text": "আমি তো কোনো ইয়াতেই ক্লিক করিনি।"
  },
  {
    "speaker": "2",
    "language": "bn",
    "start_ms": 114300,
    "end_ms": 116940,
    "confidence": 0.9762773776755613,
    "text": "শুধু একটা ফোন আসছিল, শুধু ফোনটা ধরছিলাম, কোনো ডায়ালও করিনি।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 117420,
    "end_ms": 119040,
    "confidence": 0.999912889230819,
    "text": "স্যার, তাহলে তো সার্ভিস চালু হবে না স্যার।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 119040,
    "end_ms": 121500,
    "confidence": 0.9896688369604257,
    "text": "আপনার থেকে সম্মতি, দুই ধাপে সম্মতি নেওয়ার পর চালু করা হয়।"
  },
  {
    "speaker": "1",
    "language": "bn",
    "start_ms": 122220,
    "end_ms": 122520,
    "confidence": 0.9953030496835709,
    "text": "এবং পরবর্তী।"
  }
]